ঈদে ওয়ালটনের শতাধিক মডেলের ফ্রিজ

২৫ জুলাই, ২০২০ ১৯:১৬  
দুয়ারে ঈদুল আযহা, কোরবানির ঈদ। সারা দেশে ওয়ালটন আউটলেটগুলোতে প্রদর্শন ও বিক্রি হচ্ছে শতাধিক মডেলের ফ্রিজ। এর মধ্যে রয়েছে আধুনিক মডেলের দৃষ্টিনন্দন সাইড বাই সাইড ডোর এবং ডিপ ফ্রিজ। ঈদ উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রিজ ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। জানা গেছে, ঈদ বাজারে একমাত্র ওয়ালটনের রয়েছে সর্বোচ্চ সংখ্যক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার। এর মধ্যে নতুন এনেছে প্রায় অর্ধ-শত মডেল। ওয়ালটন ফ্রিজ একদিকে আন্তর্জাতিক মানের, অন্যদিকে দামেও সাশ্রয়ী। প্রযুক্তি ও ডিজাইনের দিক থেকেও অত্যাধুনিক। এর মধ্যে রয়েছে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুুক্তির সাইড বাই সাইড ডোর, গ্লাস ডোর, বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত রেফ্রিজারেটর। আরো আছে বিশেষ ডিজাইনে তৈরি ৫০-৫০ মডেলের রেফ্রিজারেটর। এর ডিপ অংশে রয়েছে নরমাল অংশের সমান বিশাল জায়গা। ফলে গ্রাহকের আলাদা করে আর ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন পড়েনা। ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা জানান, ঈদ বাজারে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন অসংখ্য ক্রেতা। ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার।